কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে মৃত্যু ৩ আইএএস পড়ুয়ার    

0
180
3 students drowned in the basement of the coaching center
3 students drowned in the basement of the coaching center
বৃষ্টিতে দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ঢুকে ৩ আইএএস পড়ুয়ার ডুবে মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।ইতিমধ্যে দিল্লির আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে দুর্ঘটনায় ওই সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। 
ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টারে। জানা গিয়েছে, বেসমেন্টে রয়েছে ওই কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে খবর, তাঁরা খবর পান, কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করেছে। সেখানে কয়েকজন পড়ুয়া আটকে পড়েছেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। উদ্ধারকার্যে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।কিন্তু জলে আসবাবপত্র ভাসতে থাকায় সমস্যা আরও বাড়ে। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হয়। কিন্তু নবীন ডালভিন, শ্রেয়া যাদব এবং তানিয়া সোনিকে উদ্ধার করা যায়নি। প্রায় ৪ ঘণ্টা পর তাদের দেহ উদ্ধার করা হয়েছে।কোচিং সেন্টারে দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, ঘোলা এবং নোংরা জল হু হু করে বেসমেন্টে ঢুকছে। সেন্টারেরই অন্য পড়ুয়ারা বেসমেন্টে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করছেন।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।