কোটায় ফের নিখোঁজ নিট পড়ুয়া

0
389
Net student is missing again in Kota
Net student is missing again in Kota

রাজস্থানের কোটা থেকে ফের এক  নিট পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত এক সপ্তাহ ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই পড়ুয়ার বাড়িমালিক।

এই অভিযোগ পেয়েই নিখোঁজ পড়ুয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।চার মাসে  নিখোঁজ পড়ুয়ার সংখ্যা চার।একের পর এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় রাজ্য এবং জেলা প্রশাসন বিব্রত। সেই সমস্যার পুরোপুরি সমাধান করতে না করতেই একের পর এক নিট পড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রীর নাম তৃপ্তি সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ। জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় নিটের কোচিং নিতে এসেছিলেন তৃপ্তি সিং। সেখানেই একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। ২১ এপ্রিল সকাল ৭টায় পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়েছিলেন তৃপ্তি সিং। কিন্তু তারপর আর ফেরেননি বলে দাবি বাড়ির মালিকের। তাঁর মোবাইলে যোগাযোগও করা যায়নি। তারপরই বাড়িমালিক পুলিশে অভিযোগ দায়ের করেন।