২০২৬-র এপ্রিল মাসের পরে কোথায় পালাবেন, ঠিক করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিঁধেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি বলেছেন বিনয় মিশ্র-র মত কোন দেশে পালাবেন সেটা আগের থেকে ঠিক করে রাখতে। ফের একবার বলেছেন নন্দীগ্রাম না হলে ওনার পিসি দিদিমা হতেন। জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। দেড় হাজার পুলিশ নিয়ে ঘুরে বেরিয়ে বেড়ান। ২০১১-য় সব জিতিয়ে দেওয়ার পর এসে বড় বড় কথা বলছেন। ২০১১-র আগে সিপিএমের সঙ্গে লড়াইতে কোথায় ছিলেন, প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী আরও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার আলোয় আলোকিত সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উত্তর দেওয়ার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেবেন।
গ্রাম থেকে শহর
News & Much More





