কোনও জোটে নয়, ঘোষণা মিজোরামের মুখ্যমন্ত্রীর 

0
249
Not in any alliance Mizoram Chief Minister announced
Not in any alliance Mizoram Chief Minister announced

তাঁরা কোনও জোটকে সমর্থন করবেন না। ভোট দিয়েই ঘোষণা করেছেন একদা বিজেপির সহযোগী মিজোরামের মুখ্যমন্ত্রী তথা জোরাম পিপলস‌্ মুভমেন্ট-এর প্রধান লালডুহোমা। 

একদা বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এর সদস্য হলেও গত বছর বিধানসভা ভোটে জেডপিএম-এর বিপুল জয়ের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন লালডুহোমা। শুক্রবার দেশের ১০২টি লোকসভা আসনে তারমধ্যেই রয়েছে মিজোরামের একমাত্র কেন্দ্রটিও। রাজধানী আইজলের চাউলহমুন এলাকার একটি বুথে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী লালডুহামা বলেছেন, তাদের দলের প্রার্থী রিচার্ড ভ্যানলালহমানগাইহা নির্বাচিত হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা বিরোধী জোট ইন্ডিয়া’য় যোগ দেবেন না। এবার লোকসভা ভোটে মিজোরামে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপির সঙ্গে জেডপিএম-এর।