কোন্নগর থেকে লালগোলা, পুজো অনুদান ফেরত দিকে দিকে

0
202
pujo anudan ferot
pujo anudan ferot

আর জি করকাণ্ডের প্রতিবাদে এলাকায় টোটোয় মাইকিং করে পুজো অনুদান প্রত্যাখ্যানের ঘোষণা করেছেন হুগলির কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীনের সদস্যরা।

এর আগে উত্তরপাড়ার তিনটি ক্লাব রাজ্যের পুজো অনুদান প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেছেন। হুগলির কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এলাকাবাসীদের সঙ্গে মিটিংয়ের পর পুজো অনুদান প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন প্রতিবাদ করলে পরের বছর অনুদান না এলেও তাতে আটকে থাকবে না পুজো। মুর্শিদাবাদের লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন জীবন্ত দুর্গারই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এই প্রত্যাখ্যান। একইপথে হেঁটেছেন দক্ষিণ ২৪ পরগনা জয়নগর-মজিলপুরের ৭ এবং ১৪ নম্বর পল্লি সর্বজনান শারদোৎসব কমিটিও। অনুদান ফিরিয়েছেন উত্তর ২৪ পরগনার বারাসতের সরোজিনী পল্লির কল্যাণ সমিতিও আর জি করকাণ্ডের প্রতিবাদে পুজো অনুদান ফেরানোর ঘোষণা করেছে।