কোর্টের নির্দেশে জবরদখল তুলতে গিয়ে ধুন্ধুমার মাঝেরহাটে

0
240
Dhundhuma Madherhat while removing the forcible possession by order of the court
Dhundhuma Madherhat while removing the forcible possession by order of the court
আদালতের নির্দেশে এলাকার জবরদখল উচ্ছেদ করতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাঝেরহাটে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায় মাঝেরহাট স্টেশনের কাছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে ঘর করে থেকে বহু পরিবার। তাদের রুটিরুজির জোগান হয় এখানে ছোট গুমটি দোকান থেকে। সোমবার পোর্টের তরফে আইনজীবী ও পুলিশ এসে জেসিবি দিয়ে ভেঙে ফেলে। নিমেষের মধ্যেই তাতেই উত্তাল হয় এলাকা। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় তাদের। ফুটপাতের উপর বেশ কয়েকটি দোকান, কিছু ঘরবাড়ি, ক্লাব রয়েছে। তারাই প্রতিবাদ করে যে এভাবে কোনও নোটিস ছাড়া সরিয়ে দেওয়া যাবে না। মহিলা, পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই খবর পেয়ে আরও বিশাল পরিমান পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।