কোলাঘাটের রাস্তায় দুর্ঘটনায় মৃত ৩ বন্ধু

0
663
3 friends died in an accident on Kolaghat road
3 friends died in an accident on Kolaghat road

হেলমেট ছাড়া বাইকে করে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন বন্ধুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটের বৈষ্ণবচক এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম, আকাশ পালোয়, সায়ন ভোক্তা  ও অতনু মণ্ড। জানা গিয়েছে, অতনু মণ্ডলের বাইকে করেই আকাশ ও সায়ন বাড়ি ফেরার সময় সোমবার ভোর ৫টা নাগাদ কোলাঘাটের বড়দাবাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। তিনজন বাইক থেকে ছিটকে পড়ে যায়। তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁদের তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানেই ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।