গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মঙ্গলারতি-মহাযজ্ঞ-নিশিপুজো, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল

    মঙ্গলারতি-মহাযজ্ঞ-নিশিপুজো, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল

    0
    286
    TARAPITH KOUSHIKI OMABOSSA
    TARAPITH KOUSHIKI OMABOSSA
    মঙ্গলারতি, মহাযজ্ঞ, নিশিপুজো।  কৌশিকী অমাবস্যায় বীরভূমের শক্তিপীঠ তারাপীঠে ভক্তের ঢল। ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়।
    এরপর দেবী তারাকে স্নান করিয়ে ফুলের সাজে সাজানো হয়। দেওয়া হয় শীতলভোগ। দুপুরের ভোগে দেবী তারাকে দেওয়া হয় শোল মাছ পোড়া। সন্ধেয়  বিশেষ আরতি, রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর মাধ্যমে শেষ হয় বিশেষ দিনটি। কথিত আছে এই দিনেই তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। পুরান মতে এই রাতেই কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। সেই দিনটিতে দেবী তারা কাউকেই খালি হাতে ফেরান না বলেই মনে করেন ভক্তরা। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় করেছেন তন্ত্রসাধকরা। দূরদূরান্ত থেকে এবারও এসেছেন ভক্তরা। অন্যদিকে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়।