কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে শেষ মুহূর্তের ব্যস্ততা। শুক্রবার কৌশিকী অমাবস্যায় ভিড় এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে মোতায়েন থাকবে দেড় হাজার পুলিশকর্মী। ইতিমধ্যেই তারাপীঠে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি দেবী তারার আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সাজানো হয়েছে মন্দির চত্বর।
গ্রাম থেকে শহর
News & Much More





