
ক্যানসার আক্রান্ত দুই মহিলাদের বাড়িতে গিয়ে তাঁদের হাতে অর্থসাহায্য তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার দুটি ক্যান্সার আক্রান্তের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উত্তর কলকাতার ফড়িয়া পুকুরের ৪১ বছরের দেবশ্রী পোদ্দার নামে এক মহিলা ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হন। এরপরই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের জানান ৪৫ লক্ষ টাকা খরচ। এরপর রাজ্যপালের এই উদ্যোগ শুনেই তারা যোগাযোগ করেন রাজভবনে। এদিন রাজ্যপাল আসায় তারা খুব খুশি। পাশাপাশি দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে এক ক্যানসার আক্রান্তের বাড়িতেও এর আগে যান রাজ্যপাল। সোমবারই রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।
