ক্যানিং হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি 

0
370
দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডিউটি করতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সিএমওএইচ -কে চিঠি দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার।
অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও বহিরাগতদের নিয়ে এসে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ। অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ, ডিউটি রস্টারে রদবদল হলেও চুপ করে থাকা, কাউকে না জানিয়ে একজনের ডিউটি অপরজন করা, কাজে না এলেও বেতনের বিলে সই করা, ওয়ার্ডে আয়াকে ঢুকতে দেওয়ার মতো. একাধিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপরে। কিন্তু মাথানত না করায় হুমকি।
অভিযোগকারী অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের মুখে যে তন্ময় দাসের নাম উঠে আসছে, তিনি স্থানীয় দীঘীরপার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ও ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের পরিচিত বলে স্থানীয় সূত্রে দাবি। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব