ক্যামেরা দেখে দৌড়ানো সেই এএসআই-র এবার পলিগ্রাফ টেস্ট

0
264
CAMERA DEKHE DOURANO SEI ASI ER EBAR POLYGRAPH TEST
CAMERA DEKHE DOURANO SEI ASI ER EBAR POLYGRAPH TEST
ক্যামেরা দেখে দৌড়েছিলেন, সঞ্জয় ঘনিষ্ঠ সেই এএসআই অনুপ দত্তের এবার পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। বুধবারই হতে পারে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর অনুপ দত্ত-র।
কলকাতা পুলিশের সংগঠন ওয়েলফেয়ার কমিটির সদস্য অনুপ দত্ত। বালুরঘাটের বাদামাইলের বাসিন্দা অনুপ দত্ত আর জি করকাণ্ডে চিকিৎসক খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। আর জি করকাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেফতারের পর উঠে আসে অনুপ দত্তের নাম। তদন্তভার হাতে নিয়ে অনুপকে তলব করে সিবিআই। প্রথমদিন সিজিও হাজিরা দিতে যাওয়ায় সময় সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে কার্যত দৌঁড়ে ছিলেন তিনি ।