গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ক্যাশ বাক্সে চুরি আটকাতে বিদ্যুৎসংযোগ, মৃত নাবালক 

    ক্যাশ বাক্সে চুরি আটকাতে বিদ্যুৎসংযোগ, মৃত নাবালক 

    0
    208
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চুরি থেকে বাঁচাতে ক্যাশ বাক্সে বিদ্যুৎসংযোগ করেছিলেন দোকানের মালিক। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে নাবালক চোরের।

    এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার দূর্বা চটি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত আট বছরে শিশু শুকদেব মান্না দাস তৃতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে খবর, এই দোকানে বারবার টাকা চুরির ঘটনা ঘটত, চোরের হাত থেকে রক্ষা পেতে দোকানের মধ্যে ক্যাশ বাক্সের সঙ্গে জিআই তার দিয়ে বিদ্যুৎসংযোগ করেন বলে অভিযোগ। মঙ্গলবার কেউ না থাকার সুযোগে ওই শিশু টালি খুলে দোকানে প্রবেশ করে, বাইরে দাঁড়িয়ে ছিল নাবালকের দিদি, ক্যাশ বাক্সে হাত দেওয়ার পর মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। দোকানের ভেতরে নাবালক ভাইয়ের চিৎকার শুনে তাঁর নাবালক দিদি এলাকার মানুষকে ডাকে।

    এলাকার মানুষজন ছুটে গিয়ে দোকান খুলে খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং দোষী ব্যক্তিকে গ্রেফতার করেছে।