ব্লু স্ক্রিন অফ ডেথ-র সমস্যার সমাধান : মাইক্রোসফ্ট

0
438
CrowdStrike Update Issues on Windows 10
CrowdStrike Update Issues on Windows 10

ব্লু স্ক্রিন অফ ডেথ-র সমস্যা মিটে গিয়েছে। এমনই দাবি করেছে মাইক্রোসফ্ট। যদিও অফিস ৩৬৫ অ্যাপ এবং পরিষেবার ক্ষেত্রে এখনও কিছুটা এই প্রভাব থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

অ্যান্টিভাইরাস সংস্থা ক্রাউডস্ট্রাইক-এর সিইও জানিয়েছেন, শুক্রবার বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল মাইক্রোসফ্টের, তা মিটিয়ে ফেলা হয়েছে। বিশ্বজুড়ে এই ঘটনার পর পরই সাইবার হানার তত্ত্বও জোরালো হচ্ছিল। যদিও সেই তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছে মাইক্রোসফ্ট। এদিন ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। চলতে চলতে হঠাৎই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যাওয়া, তার পর শাট ডাউন, পুনরায় নিজে থেকেই চালু হওয়ার মতো ঘটনা নিয়ে হইচই পড়ে যায়।তখন মাইক্রোসফ্ট দাবি করে, ক্রাউডস্ট্রাইক আপডেটের জন্য এই সমস্যা হয়েছে। যার জেরে উইন্ডোজ রয়েছে এমন ডেস্কটপ এবং ল্যাপটপে সমস্যা দেখা দেয়। মাইক্রোসফ্টের এই সমস্যার জেরে বিশ্বজুড়ে বিমান, ব্যাঙ্ক, শেয়ার বাজারেও ব্যাপক প্রভাব পড়ে। এই সমস্যার জেরে গোটা বিশ্বে ১ হাজার ৪০০টি বিমান বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম।এর আগে শুক্রবার সকালে আচমকাই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। কম্পিউটার স্ক্রিন নীল হয়ে যাওয়ার পরই যে বার্তাটি দেখাতে শুরু করেছিল তা হল,ইয়োর ডিভাইস র্যান ইনটু আ প্রবলেম অ্যান্ড নিডস টু রিস্টার্ট। উই আর জাস্ট কালেক্টিং সাম এরর ইনফো, অ্যান্ড দেন উই উইল রিস্টার্ট ফর ইউ।জানা গিয়েছে, যে সমস্যাটি হয়েছে সেটিকে কম্পিউটারের পরিভাষায় বলে,ব্লু স্ক্রিন অফ ডেথ। ফলে রিস্টার্স্ট করার পরেও আবার নীলচে স্ক্রিন এবং একই বার্তা দেখাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজ়-এ সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করে, হইচই হয়, তখন মাইক্রোসফ্ট এক বার্তায় জানিয়েছে, ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে।