
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলায় রণক্ষেত্র শিলিগুড়ির বাগরাকোট। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে নামানো বিশাল পুলিশবাহিনী, র্যাফ। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করা হয়। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা।
জানা গিয়েছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। এরপরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির বাগরাকোট।
tensions-scuffles-erupt-in-siliguri-over-bandh
