ক্লাবকে দেওয়া টাকা নয়ছয়, ইংরেজবাজারে ধুন্ধুমার

0
451
engrage bazar e dhundhumar
engrage bazar e dhundhumar
ক্লাবকে দেওযা রাজ্য সরকারের টাকা নয়ছয়ে অভিযোগে তৃণমূল বিজেপির সংঘর্ষে ধুন্ধুমার মালদার ইংরেজবাজার।
গুলিও চলে বলে অভিযোগ। সংঘর্ষে ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহত হন বিজেপির কয়েকজনও। সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ইংরেজবাজারের হরিশপুরে টাকা নযছয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রাজ্য সরকারের তরফে ক্লাবকে দেওয়া সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দেওয়ায় বিজেপি হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল ক্লাবকে দেওয়া টাকা আত্মসাত করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।