গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা, পাশে অভিনেতা-জুনিয়র ডাক্তাররা

    ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা, পাশে অভিনেতা-জুনিয়র ডাক্তাররা

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চক, ডাস্টার, ক্লাসরুম ছেড়ে প্রবল গরমে কলকাতার পথে শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা।

    কসবায় পুলিশের লাঠিপেটা, লাথি মারার প্রতিবাদ তো রয়েছেই, সেই সঙ্গে ওএমআর-র মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। কালো ব্যাজ পড়ে সসম্মানে ক্লাসে ফেরানোর স্লোগান দিয়েছেন তাঁরা। শিক্ষক শিক্ষিকাদের সেই প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেতা বাদশা মৈত্র থেকে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, আসফাকুল্লারা নাইয়ারা। প্রতিবাদে সামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষও।

    পুলিশের লাথি মারার প্রতিবাদে মিছিলে সামিল হয়েছেন বৃদ্ধও। প্রত্যেকেরই একটাই দাবি যতক্ষণ না ন্যায়বিচার মিলছে ততদিন সবাই রাস্তায় থাকবে।