ক্লাস এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রেলকর্মী

0
228
ক্লাস এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারুইপুরে রেলকর্মীকে গ্রেফতার করছে পুলিশ। পেশায় রেলকর্মী অভিযুক্ত ওই ব্যক্তি অবসর সময়ে গৃহশিক্ষকতা করেন।
ভয় দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করলেও পরিবারের লোকজন কোনও আঁচ করতে পারেননি। হঠাৎ করেই মেয়ের অদ্ভুদ আচরণে নাবালিকাকে মানসিক চিকিৎসা করাতে যেতেই বিষয়টি সামনে আসে। কাউন্সেলিংয়ের পর ভয় কাটিয়ে মাকে সব কথা জানায় নির্যাতিতা। এরপরেই অভিযুক্ত ওই রেলকর্মীর বিরুদ্ধে অবিযোগ দায়ের করে পরিবার। জানা গিয়েছে অভিযুক্ত রেলকর্মী বারুইপুরে রেল কোয়ার্টারে থাকতেন। অবসর সময়ে গৃহশিক্ষকতা করতেন। ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তাঁর কাছে পড়ে। ক্লাস এইটের নির্যাতিতাও অভিযুক্তর কাছে টিউশন নিত। অভিযোগ অন্য ছাত্রছাত্রীরা চলে গেলে কোয়ার্টারে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ করতেন ওই রেলকর্মী। ধর্ষণের কথা কাউকে জানানে বাবা-মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হত বলে অভিযোগ। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।