গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ক্লাস বন্ধ করতে বোমাতঙ্ক ছড়াল পড়ুয়া

    ক্লাস বন্ধ করতে বোমাতঙ্ক ছড়াল পড়ুয়া

    0
    164
    Students spread bombs to stop the class
    Students spread bombs to stop the class

    শুক্রবার দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস কলোনির একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল করে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি।

    কিন্তু সেখানে কোনও বোমা মেলেনি। তদন্ত শুরু করে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য। স্কুলেরই এক ১৪ বছরের পড়ুয়া ক্লাস করবে না বলে ওই হুমকি মেল পাঠিয়েছিল। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজের স্কুলের পাশাপাশি জুড়ে দেয় দিল্লির আরও দু’টি স্কুলের নামও। শুক্রবার দিল্লির গ্রেটার কৈলাস এলাকার একটি বেসরকারি স্কুলে বোমা রয়েছে বলে মেল আসে। বৃহস্পতিবার রাতে পাঠানো এই মেল শুক্রবার সকালে দেখেন স্কুল কর্তৃপক্ষ। তড়িঘড়ি স্কুলের সব পড়ুয়াকে স্কুলের বাইরে বার করে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। কিন্তু তল্লাশি চালিয়েও স্কুলের ভিতর থেকে বোমা কিংবা সন্দেহজনক কোনও বস্তুর সন্ধান মেলেনি। তার পরেই ওই মেলের প্রেরকের সন্ধানে তদন্ত শুরু হয়।পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে সবিস্তারে তদন্ত চলছে।