ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ এক হবে : জগন্নাথ

0
181

ছাব্বিশে ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া তুলে দেবেন। কার্যত বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার মাটিয়ারি বানপুর পঞ্চায়েতের ১০০ টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। ওই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন ছাব্বিশে ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়া উঠে যাবে ভারত বাংলাদেশ এক হয়ে যাবে। কিন্তু যদি উল্টোটা হয় তৃণমূল ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেবে।