ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী: এসপি বদল বীরভূম-বর্ধমানে

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মালদহের তৃণমূল নেতা খুনের পর পুলিশের লবি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন বীরভূমের কয়েকজন আইসির কাজ নিয়ে।

শুক্রবার সেই জেলারই পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপকে। অন্যদিকে রাজনারায়ণকে রাজ্য পুলিশের ট্রাফিকের এসপি করা হয়েছে। বীরভূম ছাড়াও পূর্ব বর্ধমানের এসপি বদল করা হয়েছে। সেই জেলায় এসপি করা হয়েছে সায়ক দাসকে। তিনি সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। পুলিশে রদবদল নিয়ে শুক্রবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কদিন আগেই পুলিশের অন্দরে লবি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই বীরভূম জেলার নাম আলাদা করে উল্লেখ করেছিলেন।

সেই জেলার বেআইনি বালি খাদান, মাটি পাচার ও পাথর পাচার নিয়েও মুখ্যমন্ত্রীর আক্রমণে ছিল পুলিশ।