খড়দায় বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান

0
147
KHARDAHA BJP KORMIR BARIR SAMNE SADA THAN
KHARDAHA BJP KORMIR BARIR SAMNE SADA THAN
বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান ফেলে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কালো প্লাস্টিকে মোড়া জিনিসও। তবে সেটি বোমা নয় বলে দাবি পুলিশের। ভোটের কয়েকঘণ্টা আগে খড়দহের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া অঞ্চলে বিজেপির বুথ এজেন্ট পিন্টু পালের বাড়ির সামনে শুক্রবার সকালে সাদা থানা পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী অপর্ণা পাল। বিষয়টি সামনে আসতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জিনিসগুলো উদ্ধার করে। বিজেপির বুথ এজেন্ট পিন্টু পালের বক্তব্য ২০২১-এও বিজেপির বুথ এজেন্ট ছিলেন। ওইবারও ভোটের পর তাঁর ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল। এবারও সাদা থান রেখে ভয় দেখাচ্ছে।