গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Medinipur খড়্গপুর শহরে ঢুকে পড়ল হাতির দল, আতঙ্ক

    খড়্গপুর শহরে ঢুকে পড়ল হাতির দল, আতঙ্ক

    0
    1104

    রেললাইন পেরিয়ে খড়গপুর শহরে ১০ থেকে ১২টি হাতির দল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোকুলপুর রেললাইন পেরিয়ে হাতির একটি দল ঢুকে পড়ে খড়্গপুর শহরে।

    দলে একটি শাবক-সহ ১১ পূর্ণবয়স্ক হাতি ছিল। স্থানীয়েরা জানাচ্ছেন, শহরেই বিক্ষিপ্ত ভাবে চলেফিরে বেড়াচ্ছে হাতিদের ওই দল। কখনও আবার গ্রিল ভেঙে বাড়ির উঠোনের সামনেও পৌঁছে যাচ্ছে তারা। পরিস্থিতি সামাল দিতে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ হাতিদের ওই দলটি কাঁসাই নদী পেরিয়ে খড়্গপুরের চৌরঙ্গী এলাকায় ঢুকে পড়ে। সে সময় দলে ১০টি হাতি ছিল। খবর পেয়ে চৌরঙ্গী এলাকায় করিডর করে হাতির দলটিকে শতকুইয়ের দিকে পাঠানোর চেষ্টা করে বন দফতর। কিন্তু উল্টে জাতীয় সড়ক পেরিয়ে গোকুলপুরের দিক দিয়ে খাস খড়্গপুর শহরে ঢুকে পড়ে হাতিরা।

    সুভাষপল্লি এলাকায় একটি বাড়ির গ্রিলও ভেঙে দেয় হাতিদের ওই দল। এর পর একটি হাতি দলছুট হয়ে কাছেই একটি কারখানার দিকে চলে যায়, বাকি ন’টি হাতি ঢুকে পড়ে খড়্গপুর শহরে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব