খনির খোলামুখে নেমে তলিয়ে গেল দুই, দেহ উদ্ধার একজনের

0
241
ছবি সৌজন্যে : নিজস্ব
পরিত্যক্ত কয়লা খনির খোলামুখ থেকে কয়লা তুলতে গিয়ে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামুরিয়ায়।
অভিযোগ কয়লা খনির খোলমুখ সিল করা হলেও ফের খুঁড়ে অবৈধভাবে কয়লা তোলার চেষ্টা করতে গিয়ে ২ জন তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। এরপর খনি থেকে সঞ্জিত বাউরি নামে এক যুবককে খনি থেকে উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা অরিজিৎ রায়ের অভিযোগ এই অঞ্চলে মানুষের কোনও রোজগার নেই। তাই অবৈধভাবে প্রাণের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত খনিতে নামতে বাধ্য হয় মানুষজন।
প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি। যদিও তৃণমূলের বক্তব্য এত সিকিউরিটি রয়েছে, সিআইএসএফ রয়েছে তারপরেও খনিমুখগুলো বন্ধ করার কোনও ব্যবস্থা করে না ইসিএল।