গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk খনি সংলগ্ন এলাকায় ফাটল থেকে কালো ধোঁয়া,আতঙ্ক

    খনি সংলগ্ন এলাকায় ফাটল থেকে কালো ধোঁয়া,আতঙ্ক

    0
    464
    KHONI SANGLAGNO ELAKA A FATOL THEKE KAALO DHOYA ATANKO
    KHONI SANGLAGNO ELAKA A FATOL THEKE KAALO DHOYA ATANKO
    আসানসোল জামুরিয়ায় খনির পাশে মাটি ফেটে কালো ধোঁয়া বেরোনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, জামুরিয়ার কেন্দার ধাওড়া পাড়া এলাকায় ইসিএলের ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে।
    ওই খনির পাশ থেকে গভীর রাতে মাটি ফেটে ধোঁয়া বের হতে দেখেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এর আগেও খোলামুখ খনির আশ পাশ থেকে কালো ধোঁয়া নির্গত হয়েছে। বার বার একই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুনর্বাসন নিয়ে তাদের আশ্বাস দেওয়া হলেও পুনর্বাসন পাচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। পরিস্থিতি সামনাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে জামুরিয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, অবিলম্বে পূর্নবাসন দেওয়া হোক। মাঝে মধ্যেই ফাটল থেকে গ্রামে কালো ধোঁয়া ঢেকে যায়। মাটি দিয়ে ফাটল বোজানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না।  ধোঁয়া ছেয়ে যাওয়ায় অসুবিধা হচ্ছে বাসিন্দাদের। অনেকর শ্বাসকষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।