গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk খাঁচায় বন্দি প্রতীকী ব্রেন, পথে টেট চাকরিপ্রার্থীরা

    খাঁচায় বন্দি প্রতীকী ব্রেন, পথে টেট চাকরিপ্রার্থীরা

    0
    187

    খাঁচায় বন্দি প্রতীকী ব্রেন নিয়ে এবার পথে ২০২২-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগ, দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। এরপর ধর্মতলায় গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

    খাঁচায় বন্দি ব্রেন, প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য মানুষের বুদ্ধির বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। কিন্তু এখানে তা হয়নি। বাচ্চাদের যেমন লালিপপ দেওয়া হয়, তাঁদেরকেও তেমনটা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। অথচ শিক্ষামন্ত্রী প্রতিটি সভায় বলছেন পর্যাপ্ত শূন্যপদ রয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পালও একই কথা বলছেন। এর আগে মঙ্গলবার ২০১৬-র আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেকে।