খাগড়াগড় বিস্ফোরণ : তারিকুলকে জিজ্ঞাসা এসটিএফ-র 

0
278
ছবি সৌজন্যে : নিজস্ব
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত তারিকুল ইসলাম ওরফে সুমনকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করেছে অসম এসটিএফ।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আনসারুল্লা বাংলা টিম বা এবিটি-র বেশ কয়েক জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, জেলবন্দি তারিকুলই জেল থেকে বিভিন্ন সময় নির্দেশ দিতেন। ধৃত জঙ্গি আব্বাস আলির সঙ্গেও একাধিক বার কথা হয়। বাংলায় নাশকতা ছড়ানোর ছক কষা হচ্ছিল জঙ্গিদের মধ্যে। রাজ্যের বিভিন্ন জেলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং এবিটি-র বেশ কয়েক জন জঙ্গি বন্দি। তাঁদের মধ্যে রয়েছেন কয়েক জন বাংলাদেশিও। গোয়েন্দা সূত্রে দাবি, তারিকুলের সঙ্গে মুর্শিদাবাদ থেকে ধৃত এবিটি সদস্য মিনারুল শেখ ও আব্বাস আলির যোগাযোগের প্রমাণ মিলেছে।
তা থেকেই স্পষ্ট, জেলে বন্দি ওই জঙ্গিরা তাদের সংগঠন বিস্তারে সক্রিয়। তাই গোয়েন্দারা তারিকুলকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছেন।