খাদ্য সুরক্ষার পরীক্ষায় ‘ফেল’ পতঞ্জলি, জেলে ৩

0
204
Patanjali failed food safety test jailed 3
Patanjali failed food safety test jailed 3
এবার খাবারের গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলির তৈরি সোনপাপড়ি।একইসঙ্গে পতঞ্জলির তৈরি করা পণ্য বিক্রি করায় কারাদণ্ড হয়েছে ৩ জনের।
ভুয়ো বিজ্ঞাপন দেওয়ার মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসনার মুখে পড়েছে যোগগুরু রামদেবের সংস্থা। তারমধ্যেই আবারও প্রশ্নের মুখে পতঞ্জলির তৈরি পণ্য।জানা গিয়েছে, উত্তরাখণ্ডে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একটি দোকান থেকে সোনপাপড়ির নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায়, খাবারের গুণগত মান সংক্রান্ত সমস্ত নিয়মাবলি মেনে ওই সোনপাপড়ি তৈরি হয়নি।এই রিপোর্ট হাতে আসার পরেই পতঞ্জলির বিরুদ্ধে পিথোরগড়ের একটি স্থানীয় আদালতে মামলা দায়ের হয়। বিচার শেষে আদালত ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের আওতায় মোট তিনজনকে দোষী সাব্যস্ত করা করেছে। লীলাধর পাঠক নামে এক দোকানিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ তাঁর দোকানেই বিক্রি হচ্ছিল পতঞ্জলির সোনপাপড়ি। পাশাপাশি পতঞ্জলির প্রতিনিধি সংস্থা কানহাজি ডিসট্রিবিউটার্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয় জোশী এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমারকেও ছমাসের কারাদণ্ড দিয়েছে আদালত।