
ধর্মঘট উঠে গেলেও এখনও বাজারে আলুর দাম বেশ চড়া। সামান্য কমলেও এখনও জ্যোতি আলু বিকোচ্ছে ৩৫ টাকা কেজি দরে। চন্দ্রমুখী বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।
এই অবস্থায় আবারও বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মানিকতলা বাজারে হানা দিয়েছে ইবি, টাস্কফোর্স এবং বটতলা থানা পুলিশ। ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে। তবে টাস্ক ফোর্সও মেনে নিয়েছে বুধবার ধর্মঘট উঠলেও এখনও আলুর পর্যাপ্ত যোগানে ঘাটতি রয়েছে । আলুর ফলনও তেমন হয়নি। তার পরেই হিমঘর থেকে আলু প্যাকিং করে বাজারজাত করতে সময় লাগে। বৃহস্পতি এবং শুক্রবার সেই কাজ চলেছে। ফলে বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু পৌঁছতে আরও কিছু দিন সময় লাগবে। তারপরে আরও কিছুটা দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।








