খান্না ক্রসিংয়ে ‘রাত দখলে’ আক্রান্ত পুলিশ 

0
201
আর জি কর কাণ্ডে রবিবার রাত দখল কর্মসূচিতে কলকাতার খান্না ক্রসিংয়ে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খান্না ক্রসিংয়ে।
জানা গিয়েছে, রবিবার রাতে  কয়েকজন পুলিশকে মারধর করে বলে অভিযোগ। চড়, ঘুষি ছাড়াও লাঠি দিয়ে মারতে উদ্যত হন তাঁরা, এমনও দাবি উঠেছে। ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনেক জায়গায়, যদিও তার সত্যতা এস নিউজ  যাচাই করেনি। স্থানীয় সূত্রে খবর, মারার জন্য তাড়া করা হয়েছিল পুলিশকর্মীদের। ঘটনায় এক পুলিশ অফিসারের মাথাও ফেটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ৯ অগাস্ট আর জি কর-এ ধর্ষণ-খুনের শিকার হয় ডাক্তারি ছাত্রী। তার প্রতিবাদে গত ১৪ অগাস্ট প্রথম রাত দখলের কর্মসূচিতে নেমেছিলেন মহিলারা। তারপর থেকে একাধিকবার এমন কর্মসূচি হয়েছে। রবিবার রাতেও তাই হয়।