খাবারে টয়লেট ক্লিনার স্ত্রীকে, অভিযোগ ইমরানের    

0
199
Toilet cleaner wife in food Imrans complaint
Toilet cleaner wife in food Imrans complaint
খাবারের সঙ্গে টয়লেট ক্লিনার মিশিয়ে খাওয়ানো হয়েছে তাঁর স্ত্রীকে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খান। তিনি জানিয়েছেন, টয়লেট ক্লিনার মেশানো ওই খাবার খেয়ে তাঁর স্ত্রী বুশরা বিবি অসুস্থ হয়ে পড়েছেন।
তাঁর পেটে সংক্রমণ হয়েছে ওই খাবারের কারণে।এর আগে জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান। তাঁর স্ত্রীকে আটক করার খবর পেয়ে তিনি জানিয়েছিলেন, স্ত্রীর কিছু হলে তিনি কাউকে ছেড়ে দেবেন না। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি। একটি দুর্নীতি মামলায় এবং অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ইমরান-পত্নী বুশরা বর্তমানে ইসলামাবাদ সংলগ্ন শহরতলি বানি গালা এলাকার বাড়িতে গৃহবন্দি। সেই বন্দিদশাতেই তাঁকে ওই খাবার খাওয়ানো হয়েছে বলে অভিযোগ।