গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk খাবার পাঠানোর আগে ফোন করুন, আবেদন জুনিয়রদের

    খাবার পাঠানোর আগে ফোন করুন, আবেদন জুনিয়রদের

    0
    139

    স্বাস্থ্যভবনের অবস্থানমঞ্চে সহযোগিতায় খাবার বা অন্যান্য সামগ্রী দেওয়ার আগে ফোনে যোগযোগ করতে বলছেন জুনিয়র ডাক্তাররা।

    স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের রবিবার ষষ্ঠ দিনে পড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা থেকে সাধারণ মানুষ খাবার সহ অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ খাবার পাঠানোর জন্য আবেদন করছেন। ফলে চাহিদার থেকে অনেক বেশি খাবার, অন্যান্য সামগ্রী উপচে পড়েছে। খাবারের অপচয় আটকাতে এবার ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য ৫ জন জুনিয়র ডাক্তারের যেগন নম্বর দেওয়া হয়েছে। খাবার বা অন্যান্য সামগ্রী দিতে হলে এই নম্বরে ফোন করে তবেই খাবার বা অন্যান্য সামগ্রী পাঠাতে বলা হয়েছে।