খামারে দূষণ ঘিরে সংঘর্ষে মৃত্যু, নতুন করে উত্তপ্ত পাণ্ডুয়া

0
302
ছবি সৌজন্যে : নিজস্ব
মুরগির খামারের দূষণের অভিযোগে উত্তপ্ত হয়েছিল হুগলির পাণ্ডুয়া। সংঘর্ষে আহত হয়েছিলেন কয়েকজন।
বুধবার তাদেরই একজন আজিজুল মল্লিকের মত্যুর খবর গ্রামে পৌঁছতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভাঙচুর করা হয় ৩টি বাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় ধানের গোলায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গ্রামে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় দমকলকেও। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কদিন আগে হুগলির পান্ডুয়ার খামার থেকে দূষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পাণ্ডুয়া। সংঘর্ষে আহত হয়েছিলেন কয়েকজন।
তাদের মধ্যে আজিজুল মল্লিকের মৃত্যু হয় বুধবার। এরপরেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।