গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Video News খিদিরপুরের আগুন ম্যান মেড: শুভেন্দু

    খিদিরপুরের আগুন ম্যান মেড: শুভেন্দু

    0
    127

    ম্যান মেড বন্যা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই ম্যান মেড তত্ত্বকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। তবে বন্যা নয় খিদিরপুরের অগ্নিকাণ্ডকে ম্যান মেড বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায় খিদিরপুরে পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে খিদিরপুর বাজারের অন্তত ১৩শ দোকান ভস্মীভূত হয়েছে। এখনও পুরোপুরি আগুন নেভেনি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষতিগ্রস্তরা।