জঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের বিউগল বেজেছে বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন মানুষের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে মানুষের মনে কী চলছে। যাঁরা দেখার, তাঁরা এই ছবিটা দেখুক। তিনি বলেছেন যতই করুক বিজেপিকে আটকানো যাবে না। ব্রিগেডের সভা আটকাতে তৃণমূল সব অস্ত্র ব্যবহার করেছে। ব্রিজ বন্ধ করা হয়েছে। গাড়ি আটকে দেওয়া হয়েছে। ট্রাফিক জ্যাম করা হয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More









