খুঁটিপুজোয় ২১-র আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু তৃণমূলের

0
159
KHUTI PUJO A 21 ER ANUSTHANIK PRASTUTI SURU TMC R
KHUTI PUJO A 21 ER ANUSTHANIK PRASTUTI SURU TMC R

আনুষ্ঠানিকভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। সোমবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে খুঁটিপুজো করে মঞ্চ তৈরির কাজের সূচনা হল।

এবছরের একুশেজুলাই অন্য বছরের থেকে একটু আলাদা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ২৯টি আসন পেয়েছে তৃণমূল। শুধু তাই নয় রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনেও প্রত্যেকটি আসনই কব্জায় রেখেছে শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই জানিয়েছেন তৃণমূলের এই জয়কে শহিদদের উৎসর্গ করা হবে ২১ জুলাই। তাই তৃণমূলের মেগা শোয় নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মী, নেতারা। অন্যদিকে একুশে জুলাই-র তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সুব্রত বক্সি বলেছেন এই আন্দোলন পরবর্তী সময়ে সারা দেশে সচিত্র ভোটার কার্ড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।