খুনের জন্যই দুর্ঘটনা, নেপথ্যে শাহজাহান, দাবি ভোলা ঘোষের বড় ছেলের

0
142

বাবাকে খুনের জন্যই ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এমনটাই দাবি করেছেন ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তাঁর দাবি জেলে বসেই ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং সহ সভাপতি মোসলেম শেখকে দিয়ে খুনের চক্রান্ত করেছেন শেখ শাহজাহান। একাধিকবার তাঁর বাবাকে ফোনে হুমকিও দেওয়া হয়। বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ আরও বলেছেন শেখ শাহজাহান তাঁর বাবার বিরুদ্ধে অনেক আগেই একাধিক মিথ্যে মামলা করেছে।