খুনের হুমকি দিচ্ছেন মমতা, সিইও-কে অভিযোগ শুভেন্দু-শমীকের

0
49

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি খুনের হুমকির অভিযোগ এনেছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ব্যান করা হচ্ছে না। সিইও দফতরে গিয়ে সেই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। তাঁরা দাবি করেছেন সিইও দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভার দুটো পেন ড্রাইভ দিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে মহিলাদের হাতা খুন্তি নিয়ে প্রতিরোধ করতে উস্কানি দিচ্ছেন।