খেজুরিতে শিশুকে ধর্ষণে অভিযুক্ত নাবালক, সরব তৃণমূল

0
269
ছবি সৌজন্যে : নিজস্ব

পড়ানোর অছিলায় সাড়ে ৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বছর ১৫-র নাবালকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে শিশুকে ধর্ষণের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে সে বিজেপি কর্মীর ছেলে। তারপরেও বিজেপি মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের তরফে বলা হয়েছে এমন জঘন্য ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলায়। তৃণমূল সবকম সাহায্য নিয়ে শিশুটির পরিবারের পাশে থাকবে। জানা গিয়েছে শিশুটির শিক্ষিকা অসুস্থ থাকায় তার ভাই বছর ১৫-র ক্লাস নাইনের ছাত্র ছাত্রীটিকে পড়াতে যায়। পড়া শেষে সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেও ওই ছাত্রীটিকে আটকে রেখে নিযাতন চালায়। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই বিষয়টি সামনে আসে।

তৃণমূলের অভিযোগ সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন স্থানীয় বিজেপি প্রধান কালীপদ মণ্ডল।