গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk খেলতে খেলতে ৫০ ফুট বোরওয়েলে, মৃত্যু গুজরাটে কন্যার

    খেলতে খেলতে ৫০ ফুট বোরওয়েলে, মৃত্যু গুজরাটে কন্যার

    0
    214
    Girl dies in Gujarat while playing in 50ft borewell
    Girl dies in Gujarat while playing in 50ft borewell

    খেলতে খেলতে বোরওয়েলে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশু। প্রায় ৫০ ফুট গভীর ওই নলকূপের গর্ত থেকে তাকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হল উদ্ধাকারী দল।

    ১৭ ঘণ্টার লড়াই শেষে মৃত্যু হয়েছে শিশুটির।জানা গিয়েছে, গত প্রায় ১ মাস ধরে ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে নলকূপ বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। অন্যদিনের মতোই কূপের আশপাশে খেলা করছিল কয়েকটি শিশু। আচমকাই তাদের মধ্যে একটি দেড় বছরের শিশুকন্যা আচমকাই পড়ে যায় গর্তে। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় প্রশাসনের কাছে। হাজির হয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ ।দমকল বিভাগের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একটি দলও হাজির হয় ঘটনাস্থলে। ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে আরোহী নামের শিশুটিকে শ্বাসকষ্টের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করা হতে থাকে।কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়।কিন্তু সকলে মিলে চেষ্টা করেও প্রাণে বাঁচানো যায় নি আরোহীকে।গুজরাটের অমরেলি জেলার সুরগাপারা গ্রামে শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনায়।