খোল দ্বার খোল গানে বসন্তকে আহ্বান শান্তিনিকেতনে

0
105

খোল দ্বার খোল গান গেয়ে বিশ্বভারতীর আম্রকুঞ্জে বসন্তকে আহ্বান জানানো হয়েছে। ফাল্গুন মাসের প্রথম দিনে শান্তিনিকেতনের পাঠভবনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্ত আহ্বান। শনিবার সকালে বসন্ত আহ্বান উৎসবে পাঠভবনের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বসন্তের গান, নাচ উপস্থাপনা করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ জহর বেদিতে।