গঙ্গাসাগর মেলাকে আবারও জাতীয় মেলা ঘোষণার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গম পরিস্থিতির নিরিখে কুম্ভ মেলার থেকেও বড় মেলা গঙ্গাসাগর। কুম্ভমেলা পৌঁছনোর জন্য রাস্তার সংযোগ থাকলেও গঙ্গাসাগরে পৌঁছতে জলপথ পেরোতে হয় পুণ্যার্থীদের। তার পরেও দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে মুড়ি গঙ্গার ওপর ব্রিজ তৈরির প্রস্তাব দিয়েও সাড়া মেলেনি। বারবার দাবি করা সত্ত্বেও এখনও গঙ্গাসাগরকে জাতীয় মেলার মান্যতা দেয়নি কেন্দ্র।
গ্রাম থেকে শহর
News & Much More
