গড়বেতাতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে পুলিশ

0
1446
GORBETA ET DURGHATONAR KABOLE JATRIBAHI BUS
GORBETA ET DURGHATONAR KABOLE JATRIBAHI BUS
নিয়ন্ত্রণ হারিয়ে গরবেতায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরির সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যাত্রীবাহী বাসটি। ঈদের ছুটি কাটিয়ে মুর্শিদাবাদ থেকে টুরিস্ট বাসে করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কারও মৃত্যু না হলেও জখম হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়দের তৎপরতায় আহতদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ।