গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata গড়িয়ায় দম্পতির ঝুলন্ত দেহ 

    গড়িয়ায় দম্পতির ঝুলন্ত দেহ 

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়ার আদর্শনগরে। পুলিশ সূত্রে খবর, মৃত স্বামী তরুণ দাস ও তাঁর স্ত্রী আশা দাস। স্থানীয় সূত্রে খবর, এই দম্পতি দু’জনে ৬ মাস ধরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।

    তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। বুধবার দুপুরে কাজ থেকে ফেরেন। তারা হাসি খুশিই ছিলেন। প্রতিবেশীদের সাথে কথাও বলেন।তারপর হঠাৎই বোনের ছেলে গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ওই দম্পতিকে।

    স্ত্রী খাটে শোয়ানো অবস্থায় ছিল। স্ত্রীর গলায় দাগ, গাল দিয়েও রক্ত বেরিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।