গড়িয়াহাটে আটক রূপা-অগ্নিমিত্রা

0
262
GARIAHAT A ATOK RUPA AGNIMITRA
GARIAHAT A ATOK RUPA AGNIMITRA
বিজেপির বাংলা বনধ সফল করতে গড়িয়াহাটে রাস্তায় নামতেই আটক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির বনধ সফল করতে সকালেই রাস্তায় নেমেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
যদুবাবুর বাজারে এক পুলিশ অফিসারের সঙ্গে বচসায়ও জড়ান অগ্নিমিত্রা। হাতজোড় করে বনধ পালন করার অনুরোধ করেন তিনি। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই গড়িয়াহাটে আটক করা হয় অগ্নিমিত্রা পালকে। বিজেপির বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। গড়িয়াহাটে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রূপা গঙ্গোপাধ্যায় হাতজোড় করে ব্যবসায়ীদের দোকান বন্ধের অনুরোধ করতে থাকেন। যদিও এরপরেই রূপা গঙ্গোপাধ্যায়কেও আটক করে পুলিশ।