গণনাকেন্দ্রে  সাদা পোশাকে পুলিশ, ষড়যন্ত্রের আশঙ্কা শুভেন্দুর

0
228
GANONA KENDRE KARCHUPIR SAROJANTRO ASONKA SUVENDU R
GANONA KENDRE KARCHUPIR SAROJANTRO ASONKA SUVENDU R

গণনাকেন্দ্রে কারচুপি করার জন্য ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন তিনি একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন আইপিএস অবভারু রবীন্দ্রনাথ, ডিআইজি নিরাপত্তা, ডিরেক্টরেট অফ সিকিউরিটি ভোট মেটার পর বৈঠক করেছেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একজন করে অফিসার এবং দুজন কনস্টেবল সিভিল ড্রেসে প্রত্যেক গণনাকেন্দ্রে থাকবেন। সন্দেশখালিতে ভোটপ্রক্রিয়া বিঘ্নিত করার জন্য সরাসরি আইপিএস রবীন্দ্রনাথকে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারী। শেষে তিনি বলেছেন গণনা প্রক্রিয়া ব্যাহত করতে তৃণমূল বহু দূর যেতে পারে তাই সতর্ক থাকতে বলেছেন। যাতে গণনাকেন্দ্রে সমস্ত প্রোটোকল নিশ্চিত করা হয়।