গণনায় কারচুপি করতে পারে তৃণমূল, অভিযোগ বিজেপির 

0
163
Trinamool may have rigged the calculations BJP alleges
Trinamool may have rigged the calculations BJP alleges

তৃণমূল গণনায় কারচুপি করতে পারে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এক্স পোস্টে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং লিখেছেন, তৃণমূলের রাজনৈতিক সংস্থা আইপ্যাকের কর্মীরা ছদ্দবেশে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারে।

তৃণমূলের পক্ষ থেকে সিভিল পোশাকে গণনাকেন্দ্রে এই কর্মীদের উপস্থিত রেখে কারচুপির পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের কাছে অর্জুন সিং আর্জি জানিয়েছেন যেসকল আধিকারিকদের গণনাকেন্দ্রের জন্য নিয়োজিত করা হয়েছে, তাঁদের সকলের পরিচয় যাচাই করা হোক। অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পুলিশ রাজ্যে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি এজেন্টদের ভয় দেখানোর পাশাপাশি বেআইনি ভাবে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে।