
সোমবার গণনার দিন কলকাতায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গজুড়েই সেদিন কমলা সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার পযন্ত রাজ্যজুড়ে সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ৮ জেলাতেও রয়েছে হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবত। এই দুইয়ের জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে। তার জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণের বাকি জেলায় ঘণ্টায় ০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের ৮ জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকেই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমবে। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবারে ঝড়ে গাছ পড়ে ক্লাস টেনের ছাত্রীর মৃত্যু হয়েছে। টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
light-to-moderate-rain-very-likely-to-occur-in-west-bengal
