
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।এরপরই গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ। সেখানের উল্লসিত ছাত্র-জনতার স্রোত দেখা যায়।
বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তাঁরা রাজধানী ঢাকা ছেড়েছেন।অন্যদিকে,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন ।সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন।
