
রাজ্যবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আঁকা গণেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিকে ২১ কোজির লাড্ডু নিবেদন করে খড়গপুরে গণেশ পুজোর সূচনা করেছেন দিলীপ ঘোষ। আর জি করকাণ্ডের আন্দোলনের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গণেশ আরাধনা। সেই তালিকায় যেমন আছে সেলিব্রিটি, তেমনই রাজনৈতিক নেতারাও। শনিবার খড়গপুর ২০ নম্বর ওয়ার্ডে জুনিয়র বয়েজ ক্লাবে পুজো উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ। সিদ্ধিদাতার অর্চনা ২১ কেজির লাড্ডু নিবেদন করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। ২১ কোজির লাড্ডু হাতে দিলীপ ঘোষের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সিদ্ধিদাতার আর্শীবাদ প্রত্যেকে পান সেই কামনাই করেছেন দিলীপ ঘোষ।
